ইতিহাস শুধু স্বপ্ন
যেদিন থেকে পড়াশোনার দুনিয়ায় ঢুকেছি,ইতিহাসের প্রতি ছিল এক অমোঘ টান। বাবা মুঘোল ইতিহাসের গল্প বলতেন,আর আমি শুনতাম।বিচরন করতাম স্বপ্নের দেশে।সম্রাট আকবর ছিলেন আমার স্বপ্নের নায়ক,বীর,সজ্জন পুরুষ।তখন থেকেই মনে মনে ইচ্ছে ছিল আগ্রা যাবো।
আমার স্বপ্ন এনেদিলো সুযোগ, নানা প্রতিকূলতাকে পিছনে ফেলে পৌঁছে গেলাম ফতেহপুর সিক্রি। এটা ছিলো সম্রাট আকবরের তৈরি একটি ছোট শহর।সীমানায় পা দিতেই সর্ব শরীর রোমাঞ্চিত হয়ে উঠলো।চোখের সামনে আকবর, যোধাবাঈ,বীরবল,তোডোরমল,মানসিং সবাই যেন শশরীরে চলাফেরা করতে লাগলো।ঘোড়াশাল-হাতিশাল থেকে যেন ডাক শুনতে পাচ্ছিলাম। ঘোড়ার খুরের আওয়াজ,মানুষের কোলাহল,অস্ত্রের ঝনঝন, রানীদের অলঙ্কারের রিনরিন সব কিছু শুনতে পাচ্ছিলাম,চোখের সামনে দেখতে পাচ্ছিলাম! চোখের সামনে ইতিহাসের পৃষ্ঠা উলটে যাচ্ছিল।বাস্তবের সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমের দিকে হেলে পরছিল, আমাদের ফিরতে হবে। হয়তো সূর্য ডুবলে অতীত থেকে তারা সকলে নেমে আসে এই পরিত্যক্ত শহরে,আপন খেয়ালে শুরু হয় রাজপাট। পাথরের খাঁজ থেকে টেনে বার করে আরও অনেক লুকিয়ে থাকা ঘটনা,গল্প,কল্পকথা - যা আমরা জানি না কোনোদিন তার ইতিহাস লেখা হয়নি!
সব কিছু পিছনে ফেলে পা দিলাম ফেরার পথের দিকে।
Comments
Post a Comment