Posts

Showing posts from April, 2025

নারী জন্ম

 নারীর জন্ম হয় পাঁচবার।প্রথম যখন সে মাতৃজঠর থেকে ভুমিষ্ট হয় তখন সে শুধু মাত্র একটা মাটির তাল।যতবয়স বাড়ে তার মধ্যে অবয়ব সৃষ্টি হয়ে থাকে।নারীর দ্বিতীয় জন্ম হলো কন্যা।তাকে যেমন নিজের সম্মানের খেয়াল রখতে হয়,তেমনি খেয়াল রাখতে হয় মা বাবার সম্মানের।প্রতি পদে পদে শঙ্কা এই বুঝি কোনো ভুল হয়ে গেল!কোনটা ভুল, কোনটা ঠিক বুঝতে বুঝতেই কেটে যায় এই জন্ম, পৌঁছায় সে আর এক জন্মে।সেখানে নারী প্রেমিকা।জীবনে প্রেম আসাটা খুবই স্বাভাবিক কিন্তু সমাজ তাকে বুঝিয়ে দেয়, না! প্রেম হলো অন্যায়, এতে সমাজ কলুষিত হয়! প্রেমে পরা নারী সমাজে থাকার অযোগ্য! এই জন্মে নারী শেখে এক নতুন বিদ্যা যা হলো মিথ্যার আশ্রয় নেওয়া।নারী নিজের থেকে বেশি তার প্রেমিক কে বাঁচাতে বলতে শেখে মিথ্যে বলা,কথা গোপন করতেও শিখে যায়।যে নারী, মা, দিদি বা বোন, প্রিয় বন্ধুকে কোন কথা লুকিয়ে রাখতে পারতোনা, সে নারীই তার একান্ত গোপন কথা একান্তেই রেখে দেয়।সমাজ তাকে শিখিয়ে দেয় সমাজে চলার নিয়ম।প্রাকৃতিক নিয়মেই নারী এগিয়ে যায় জীবনের পথে।নারীর চতুর্থ জন্ম হয়, সে এখন স্ত্রী। সহজাত ধারনায় সে বুঝে যায় তাকে কি করতে হবে।নারী বোঝে তার দায়িত্ব কতোখানি গুরুত্বপূর্ণ। এখন ...

মানবিকতা

 আজ দুটো ঘটনার অবতারণা করবো।প্রথমটি আমার নিজের চোখে দেখা। নন্দন যাচ্ছি সিনেমা দেখতে,মেট্রো স্টেশনথেকে ফুটপাত ধরে হেঁটে যাবার সময় দেখলাম সার্কাস এভিনিউয়ে বিশাল বড় সিগনাল পড়েছে আর সেখানে আটকে একটা অ্যাম্বুলেন্স হুটার বাজিয়েই চলেছে।কারও কোনও ভ্রুক্ষেপ নেই, এমন কি ট্রাফিক পুলিশেরও না!কিছু পথচারী হুটারের শব্দে বিরক্ত হয়ে তাকাচ্ছে।কিন্তু কেউ একবারও উদ্দোগ নিলো না যে গাড়িগুলোকে সামলে অ্যাম্বুলেন্স টাকে বার করে দিক। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দেলহা একটা ঘটনা। এক ব্যক্তি তার অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে মুম্বাইয়ের বাইরে থেকে ঢুকছে,মুম্বাইতে। প্রচন্ড জ্যাম,ব্যক্তিটি বলছেন গুগল ম্যাপে দেখাচ্ছে তার গন্তব্য ২ ঘন্টার রাস্তা।হঠাৎ সেখানে উদয় হয় এক বাইক আরোহী একটি ছেলে।সে রাস্তার অন্য গাড়িওয়ালাদের ধমকে গাড়ি ফাঁক ফোকর দিয়ে দিব্যি সুন্দর দুটো অ্যাম্বুলেন্স কে বার করে নিয়ে গেল।অ্যাম্বুলেন্সে বসা ব্যক্তি বললেন ২ঘটার বদলে ১ঘন্টা১০ মিনিটে পৌঁছে গেলো তারা। একই ঘটনার দুটি ভিন্ন রূপ দেখালো দুটি ভিন্ন শহর।মানবিকতা আসে মনের ভিতর থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো মানুষ বলে শেখাতে পারেনা।তবে এই মানবিকত...