আমার প্রিয় শহর #কোলকাতা
এই শহরে এসেছিলাম অনেক #স্বপ্ন নিয়ে।মধ্যবিত্ত পরিবারের মেয়েতো, তাই স্বপ্ন দেখেছিলাম সুন্দর ভরা সংসার হবে আমার। কিন্তু এই শহর আমায় বুঝিয়ে দিয়েছিল,কোনোকিছুই সহজে পাওয়া যায়না তার জন্য কৃচ্ছসাধন করতে হয়। নতুন শাড়ি গয়না,শোলার টোপর,ফুলের গয়নার মোহ কাটতে না কাটতেই এই শহর বুঝিয়ে দিয়েছিল, শ্বশুর মশাই 'বাবার মতো' হলেও বাবা হয়না। আমার স্বপ্ন ভঙ্গ হলো,প্রথম যেদিন উনি আমার গায়ে হাত তুল্লেন।আমি আমার স্বপ্ন নিয়ে স্বশব্দে মাটিতে আছড়ে পড়লাম।
#এইশহর আমাকে দাঁড় করিয়ে দিলো কঠিন বাস্তবের সামনে।আমি উপার্জনের চেষ্টা শুরু করলাম।অর্থ আনতে হয়তো পারলাম না কিন্তু জীবনের অর্থ বুঝলাম।এই শহর আমায় বুঝিয়ে দিলো 'তোমার জায়গা বাইরে নয়'।ফিরে এলাম গৃহকোণে।সে গৃহকোন 'সুখী' ছিলোনা।রোজকার অশান্তিতে আমি এই শহর কে প্রশ্ন করতাম 'এই কি আমার পাবার ছিলো!শান্তি নয় স্বস্তি কি আমি পেতে পারিনা!এত কিছুর পরেও এই শহর আমাকে ছাড়েনি।মা বাবা চেয়েছিলেন আমাকে নিয়ে যেতে কিন্তু আমি এই শহর ছেড়ে যেতে পারিনি। এই শহরে থাকার ইচ্ছে আমাকে এগিয়ে নিয়ে চল্ল ভবিষ্যতের দিকে।আমি সন্তান স্নেহে আকুল হয়ে দেখলাম আমার দুটি সন্তানকেই গর্ভ লালন করতে অস্বীকার করলো।না... এবারেও এই শহর আমার সঙ্গ ছাড়েনি,আমার কোলে এলো তৃতীয় সন্তান,আমি প্রথম মা হলাম।এতদিন ধরে যে স্বামী একমূহুর্তের জন্য আমার হাত ছাড়েননি,এবার তিনি জীবিকার সন্ধানে চললেন ভীনরাজ্যে।শ্বশুরমশাই গত হয়েছেন, দশবছরের মেয়েকে নিয়ে আমি একা।নানা প্রতিকূলতার সাথে সাথে এই শহরও ছিলো আমার পাশে সব সময়।এই শহর আমায় বুঝতে শেখালো,নিজের এবং পরিবারে অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে,সকলের সামনে সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আবেগ নয় বাস্তবতা মেনে নিতে হবে। নিজেদের বাড়ি তুলে দিলাম প্রোমোটারের হাতে। সুন্দর ফ্ল্যাটে আমাদের তিনজনের গুছানো সংসার এখন।
সমাজের কাছে, আত্মীয় বন্ধুবান্ধবদের কাছে আমাদের গ্রহনযোগ্যতা বেড়েছে অনেক।আমার জীবনের সুদীর্ঘ অর্ধশত বছর কাটানোর পর বুঝতে পেরেছি এই শহর আমাকে দিয়েছে অনেক কিছু।আমি এখন একজন গর্বিত মা এবং গর্বিত স্ত্রী। যে স্বপ্ন চোখে নিয়ে এসেছিলাম এই শহরে,আজ সে স্বপ্ন বাস্তব হয়ে গেছে।এ শহর আমায় শিখিয়েছে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার উপায়।এই শহর আজ আমার প্রিয় শহর কোলকাতা।
sundor lekha .kathor bastob .
ReplyDelete