Posts

Showing posts with the label বাংলা খবর

বারানসি অগ্নিকান্ড

  ৩০শে নভেম্বর রাতে হঠাৎ করেই বারানসি ক্যান্টনমেন্ট রেল স্টেশনে এক বিশাল অগ্নিকান্ড সকলকে সচকিত করে দেয়। পার্কিং-এ দাঁড়িয়ে থাকা দেড়শোটি দ্বিচক্রী যান ভস্মীভূত হয়ে যায়।পার্কিং স্থলের খুব কাছেই ছিল এক নম্বর প্লাটফর্ম। আগুন সেখানেই প্রথম লাগে এবং তারপর ছড়িয়ে পড়ে পার্কিং এলাকায়।আগুন যে কতোটা বিধ্বংসী ছিল তা ওই দ্বিচক্রযানগুলি দেখলেই বোঝা যেত।চারিদিকে পোড়া যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল।পরিস্থিতি সামাল দেবার জন্য নামানো হয় আর.পি.এফ এবং জি.পি.এফ এবং আগুন অবশেষে আয়ত্তে আসে।কিন্তু ততক্ষনে ক্ষতি যা হবার হয়ে গেছে।তবে সুখের কথা এই যে কোনো হতাহতের খবর ছিলো না। অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার লালজি চৌধরী ঘটনার জন্য দু:খ প্রকাশ করে বলেন যে ওই পার্কিং এলাকা প্রধানত রেলওয়ে কর্মীদের জন্যই ছিল।একটি কমিটি গঠন করা হয়েছে এই অগ্নিকাণ্ডের কারন অনুসন্ধান করে তদন্ত করার জন্য।