কোলকাতার ঐতিহ্যের বিদায়ঘন্টা

 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 

"কোলকাতা আছে কোলকাতাতেই"

কিন্তু কোলকাতা হারিয়ে ফেলছে তার নিজস্বতা আধুনিকিকরনের চাপে।মানুষ যত ব্যস্ত হয়ে পরেছে বেড়েছে যানবাহনের গতি। মানুষ চেয়েছে সময়কে নিজের হাতের মুঠোয় আনতে।মাটির উপরে যতো ভীড় বেড়েছে,জ্যাম বেড়েছে,মাটির নীচে তত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে পাতাল রেল।কোলকাতার রাস্তায় হাওয়া খেতে খেতে ট্রামে গন্তব্যে যাওয়া হয়ে গেল পুরোনো,সময়সাপেক্ষ। তার থেকে দ্বিগুণ গতিতে মাটির তলায়,শীততাপ নিয়ন্ত্রিত যানে গন্তব্যে পৌঁছে যাওয়া অনেক সুবিধাজনক আরামদায়ক ।তখন কিন্তু একবারও মনে হয়নি কোলকাতার ঐতিহ্য কে নিজে হাতে গলা টিপে খুন করতে চলেছি।শুধু পাতালরেল নয়,একই দোষে তো দোষী, অ্যাপ ক্যাবও। সুবিধা আর আরাম কে হস্তগত করতে গিয়ে সেই কোলকাতার ঐতিহ্য কে আবার খুন করা হলো।প্রথমে চলে গেল ট্রাম আর আজ যাবার ঘন্টা বেজে উঠেছে হলুদ ট্যাক্সির।কোলকাতার দূষন বাড়াতে সহযোগ আছে ১৫ বছরের পুরোনো গাড়ির।কোলকাতার ট্যাক্সি তো কোন যুগ থেকে ছুটছে কোলকাতার রাস্তার। সে-ও এখন বৃদ্ধ, অবসর নেবার সময় বুঝি তারও এলো! একসাথে প্রায় সাড়ে চারহাজার হলুদ ট্যাক্সি বাতিল হতে চলেছে এই মুহুর্তে। ধীরে ধীরে হয়ে যাবে কোলকাতা হলুদ বিহীন আর ভরে যাবে সাদা রঙের অ্যাপ ক্যাবে। 


পুরোনোকে বিদায় দিতে কষ্ট হয় ঠিকই কিন্তু প্রকৃতির নিয়মে পুরোনোকে সড়ে গিয়ে নতুন কে তো জায়গা করে দিতে হবেই।নইলে মানবজাতি ভবিষ্যতের পথে এগোতে পারবে না। তাই মনে কষ্ট হলেও মেনে নিতে হবে এই কঠিন সত্যকে

Comments

Popular posts from this blog

আমার প্রিয় শহর #কোলকাতা