মানবিকতা
আজ দুটো ঘটনার অবতারণা করবো।প্রথমটি আমার নিজের চোখে দেখা। নন্দন যাচ্ছি সিনেমা দেখতে,মেট্রো স্টেশনথেকে ফুটপাত ধরে হেঁটে যাবার সময় দেখলাম সার্কাস এভিনিউয়ে বিশাল বড় সিগনাল পড়েছে আর সেখানে আটকে একটা অ্যাম্বুলেন্স হুটার বাজিয়েই চলেছে।কারও কোনও ভ্রুক্ষেপ নেই, এমন কি ট্রাফিক পুলিশেরও না!কিছু পথচারী হুটারের শব্দে বিরক্ত হয়ে তাকাচ্ছে।কিন্তু কেউ একবারও উদ্দোগ নিলো না যে গাড়িগুলোকে সামলে অ্যাম্বুলেন্স টাকে বার করে দিক।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় দেলহা একটা ঘটনা। এক ব্যক্তি তার অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে মুম্বাইয়ের বাইরে থেকে ঢুকছে,মুম্বাইতে। প্রচন্ড জ্যাম,ব্যক্তিটি বলছেন গুগল ম্যাপে দেখাচ্ছে তার গন্তব্য ২ ঘন্টার রাস্তা।হঠাৎ সেখানে উদয় হয় এক বাইক আরোহী একটি ছেলে।সে রাস্তার অন্য গাড়িওয়ালাদের ধমকে গাড়ি ফাঁক ফোকর দিয়ে দিব্যি সুন্দর দুটো অ্যাম্বুলেন্স কে বার করে নিয়ে গেল।অ্যাম্বুলেন্সে বসা ব্যক্তি বললেন ২ঘটার বদলে ১ঘন্টা১০ মিনিটে পৌঁছে গেলো তারা।
একই ঘটনার দুটি ভিন্ন রূপ দেখালো দুটি ভিন্ন শহর।মানবিকতা আসে মনের ভিতর থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো মানুষ বলে শেখাতে পারেনা।তবে এই মানবিকতার ভিতটি কিন্তু তৈরি হয় বাড়ি থেকে। একবার না হয় এইরকম করেই ভাবো যে এইরকম বিপদে তো আমিও পড়তে পারি!তাহলেই বিপদে পড়া মানুষের পাশে সহজেই দাঁড়ানো যায়, তা জন্য বিশেষ কোনো শক্তি বা সাহএর দরকার পরেনা।আমরা প্রত্যেকই রক্তমাংসের মানুষ! আজ যে বিপদ অন্যের হয়েছে, ভগবান না করুন একদিন সে বিপদ তো আপনারও হতে পারে।তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান, মানবিক হন।
Comments
Post a Comment